বড়লেখায় উপজেলা কৃষক লীগের সম্মেলন সম্পন্ন সভাপতি লতিফ, সম্পাদক ইকবাল, সাংগঠনিক মাহফুজ

0
104

হানিফ পারভেজ,বড়লেখা উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

সম্মেলনে বিনা প্রতিাদ্বন্দ্বিতায় আব্দুল লতিফ সভাপতি ও ইকবাল হোসেন স্বপন সাধারণ সম্পাদক এবং মাহফুজুল করিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মে) সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেন স্বপনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি

সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী শামামী আক্তার খানম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ডা. হাবিবুর রহমান মোল্লা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ জহুরা আলাউদ্দিন এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আইনজীবী জহির উদ্দিন লিমন, মৌলভীবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন,যুগ্ন সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।


বড়লেখায় উপজেলা কৃষক লীগের সম্মেলন সম্পন্ন সভাপতি লতিফ, সম্পাদক ইকবাল, সাংগঠনিক মাহফুজ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here