নোয়াখালীর ধর্মপুর ইউনিয়নে নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

0
70

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে ট্রাকের ধাক্কায় ও সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক নারী’সহ সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪ সিএনজি যাত্রী। বৃহস্পতিবার বিকেলে সোনাপুর-চরজব্বার সড়কের ফিরিঙ্গি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে মো. সবুজ হোসেন (৪৫) ও তোতার বাজার এলাকার জোবায়েদা আক্তার (৫০)। আহতরা হলেন সুমনা আক্তার সুবর্ণা (১৮), মনছুরা (৩৫), মো. ইউসুফ (৪৫) ও আবদুল্লাহকে (৪০)।

পুলিশ ও নিহত জোবায়দার ভাগনে মামুন জানান, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ হোসেন (৪৫) মেয়ে বিয়ের তারিখ নির্ধারণ করা হয় আগামী ৭ মে। বৃহস্পতিবার বিকেলের দিকে জেলা শহর মাইজদী থেকে মেয়ের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী সিএনজিটি সুবর্ণচর ও সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ফিরিঙ্গি বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী সবুজ নিহত হয়। আহত অবস্থায় জোবায়দাসহ অপর যাত্রীদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোবায়দাকে মৃত ঘোষাণা করেন। অপর আহতদের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম দুই জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, আহত মনছুরা ও আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাকির হোসেন দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।


নোয়াখালীর ধর্মপুর ইউনিয়নে নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here