মাদারীপুরে সাংবাদিকের কনিষ্ঠ পুত্রের মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের বাসিন্দা ও দৈনিক আজকাল পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি, কাজী এগ্রো টিভি মাদারীপুর জেলা ভ্রাম্যমান প্রতিনিধি ও ডাসার উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ হেমায়েত হোসেন খান এর কনিষ্ঠ পুত্র খান শাহারিয়ার খোকা সাদিফ (০২ বছর ০৭ মাস) আকস্মিক মৃত্যু বরন করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ০৯ মে সাদিফ হঠাৎ অসুস্থবোধ করেন এবং বমি শুরু করেন, এ অবস্থায় তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তার পরিবার মাদারীপুর সদরে চৌধুরী ক্লিনিকে তাকে ভর্তি করেন। ক্লিনিকের চিকিৎসক ড. সাদেক শিশু সাদিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন কালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর শিশু হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থা আরো অবনতি দেখা দিলে সাদিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করা হয়। এমতাবস্থায় সাভার হেমায়েতপুর পৌঁছালে মাঝ পথেই তার মৃত্যু হয়।

আজ সকাল ০৯ঃ০০ ঘটিকায় সাংবাদিক হেমায়েত খানের নিজ বাসভবনে তার ছেলে সাদিফ এর জানাজা সম্পন্ন হয়। এ ঘটনায় তার পরিবারে ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।


মাদারীপুরে সাংবাদিকের কনিষ্ঠ পুত্রের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here