সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

0
55

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের নবগঠিত তৃতীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিন্দ্য কুশল পালকে সভাপতি এবং খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী শেখ সাদাত ইয়ামিন ফাহিমকে সাধারণ সম্পাদক করে ১০৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা. নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. সৈকত দাস, দ্বিতীয় কার্যকরী কমিটির সভাপতি ডা. অনিন্দ্য রায় অন্তু এবং সাধারণ সম্পাদক ডা. সাদিকুর রহমানের অনুমোদনক্রমে কমিটি গঠিত হয়েছে। এতে স্থান পেয়েছেন সুনামগঞ্জ থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী বৃন্দ।২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এসোসিয়েশনটি। দীর্ঘদিন ধরেই মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন বিভিন্ন হেলথ ক্যাম্প, ব্লাড গ্রুপিং প্রোগ্রাম,স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা দানের মতো সমাজসেবামূলক কাজ করে আসছে। নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সুনামগঞ্জের স্বাস্থ্য খাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।


সুনামগঞ্জ মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here