মাদারীপুরে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-১

0
94

কামরুল আলম,মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে জোরপুর্বক পাটখেতে নিয়ে এক প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সোহরাব সরদার(৪৫)নামে একজনকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ। রোববার বিকালে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পৌর এলাকার সাদীপুর গ্রামের মজিদ সরদারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, পৌর এলাকার সাদীপুর গ্রামের প্রতিবন্ধী গৃহবধু গত শনিবার সকালে বাড়ির পাশে জমির ধান আনতে যায়। এ সময় সোহরাব সরদার জোরপুর্বকভাবে ঐ গৃহবধুকে পাশের পাটক্ষেতের ভিতর নিয়ে গিয়ে ধর্ষন করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে সোহরাব পালিয়ে যায়। এ ঘটনায় ঐ গৃহবধু কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ সোহরাবকে আটক করেন।
ভুক্তভোগী গৃহবধুর মেয়ে লামিয়া জানান, আমার মাকে লম্পট সোহরাব পাটখেতে নিয়ে ধর্ষন করেছে। আমরা সোহরাবের দৃষ্টান্তমুলক বিচার চাই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি(তদন্ত) নাসির উদ্দিন জানান, ধর্ষনের অভিযোগে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।


মাদারীপুরে প্রতিবন্ধী গৃহবধুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার-১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here