‘নিজ এলাকার উন্নয়নে স্মরণীয় হয়ে থাকবেন হাবিবুর রহমান মোল্লা’

0
109

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা-৫ নির্বাচনী এলাকার উন্নয়নে স্মরণীয় হয়ে থাকবেন প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা। প্রয়াত এই এমপি নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের কর্মী তৈরি করেছেন। একইসাথে সেইসব (কর্মীদের) পরিবারের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতেন। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে কোনাপাড়া কনকর্ড মাঠে স্মরণসভা ও গণভোজে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

স্মরণসভায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কাজী মনিরুল ইসলাম মনু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান মোল্লা বাবুল ও ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম অনু, ৬৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্তনূর খান শান্ত, ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূঁইয়া, ৭০ ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান আতিকসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।


‘নিজ এলাকার উন্নয়নে স্মরণীয় হয়ে থাকবেন হাবিবুর রহমান মোল্লা’

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here