বড়লেখায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

0
79

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাাজার জেলার বড়লেখায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যু বার্ষির্কী পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠন যৌথভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করে।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহসভাপতি মইন উদ্দিন মেম্বার, ময়নুল হক, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউস সহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, বিএনপি নেতা আব্দুল জব্বার প্রমুখ।

দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন।


বড়লেখায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here