
শেখ মাসুম বিল্লাহ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
আজ সকাল ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া জমাদ্দার ফিলিং ষ্টেশনের সন্নিকটে পি সি এফ ফিড ফ্যাক্টরির সামনে গুটুদিয়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটর সাইকেল চালকসহ এবং ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের আব্দুল খালেক নামের একজন বাসযাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা উপস্থিত জনমনে। তাছাড়া কমপক্ষে ১০জনের অধিক আহত হয়েছেন। তাদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত পৌঁছায় এবং থানা থেকে পুলিশের টহল দল সেখানে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতায় চেষ্টা করেন।
উপস্থিত জনগণের একমাত্র চাওয়া ডুমুরিয়াবাসীর প্রাণের দাবি চার লেনের সড়ক তৈরি করার জন্য।












