
তালতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউপি নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন ‘তালা’ প্রতীকে সোহেল আকন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে সোহেল আকন অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। একজন উদীয়মান মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছে সাধারন মানুষের সেবায়। তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে গেছেন। তাই আসন্ন ইউপি সদস্য নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে ভাবতে শুরু করেছে স্থানীয় ভোটাররা। “তালা” প্রতিক ছাড়া অন্য কোন প্রার্থীকে ভাবছেননা স্থানীয়রা।
বড়বগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয়রা জানান, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে মেম্বার হিসেবে পদপ্রার্থী সোহেল আকন কেই যোগ্য মনে করছেন এলাকাবাসী।
ইউপি সদস্য পদপ্রার্থী সোহেল আকন বলেন, আমি একজন সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, আমার যা আছে সব কিছু জনগনের। আমার ওয়ার্ডের অবহেলিত মানুষের সেবা দিয়ে যেতে পারলেই আমি সার্থক। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। ইনশাআল্লাহ আমি জনগনের পাশে আছি এবং থাকবো।













