যশোরে অবৈধ পোল্টী লিটার ব্যবহারের দায়ে এক মৎস্য ঘের মালিককে ৩০হাজার টাকা জরিমানা

0
91

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

যশোরের অভয়নগরে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটার ব্যবহারের দায়ে এক মৎস্য ঘের মালিককে ৩০হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

মঙ্গলবার সকালে যশোর জেলার আমড্ঙ্গাা লক্ষীপুর এলাকার বিকাশ কুমার তার নিজ মৎস্য ঘেরে এক পিকাপ অবৈধ পোল্টী লিটার ব্যবহার করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রæত ঘটনা স্থানে যেয়ে উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট তানজিলা আখতারসহ থানা পুলিশের সহযোগিতায় ঘের মালিক বিকাশ কুমারকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করে।

অভিযান চলার কথা জানতে পেরে পিকাপ গাড়িটি পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মর্কতা ফিরোজ কবির, থানা পুলিশের উপপরির্দশক ও সদস্য বৃন্দ। উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট তানজিলা আখতার বলেন, এ অঞ্চলে মৎস্য ঘেরে অবৈধ পোল্টী লিটার ব্যবহার করা থেকে সকলকে বিরত থাকতে হবে। তাছাড়া পোল্টী লিটার মৎস্য ঘেরে ব্যবহারে উৎপাদিত মাছ খেয়ে আমাদের শরীরের নানা রকম রোগ বাসা বাধে।

অভিযান পরিচালনা হওয়ায় এলাকার মানুষ সন্তষ্ট হন।এবং এ ভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখার দাবী করেন।

 


যশোরে অবৈধ পোল্টী লিটার ব্যবহারের দায়ে এক মৎস্য ঘের মালিককে ৩০হাজার টাকা জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here