ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মিরসরাইয়ের সন্তান মঈনুল আহসান চৌধুরী।

0
61

মোঃকামরুল হাসান,মিরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি:

মঈনুল আহসান চৌধুরী সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড-এ মুখ্য হিসাব কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
তিনি মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের বাসিন্দা।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে যোগদানের আগে তিনি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। হিসাব বিজ্ঞানে স্মাতকোত্তর ডিগ্রীধারী মঈনুল আহসান চৌধুরী একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট যিনি ২৬ বছরের বেশি সময় ধরে বীমা খাতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মঈনুল ১৯৯৬ সালে অফিসার পদে ইষ্টার্ন ইন্স্যুরেন্সে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে মেঘনা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন ব্যবস্থাপকীয় পদে দায়িত্ব পালন করেন। মঈনুল আহসান চৌধুরী দেশ-বিদেশে বীমা বিষয়ক সেমিনার, সিম্পাজিয়াম,পুনঃবীমা, এন্টি মানি লন্ডারিং ও ক্যাপিটাল মার্কেটের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন মিরসরাইয়ের সন্তান মঈনুল আহসান চৌধুরী।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here