
মোঃ জসিম উদ্দিন,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৫ জুন, ২০২২) দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদ সাবেক সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম ক্বারী, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান আজিজ উল্লাহ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মোঃ ইকবাল হোসেন ও সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরুন চক্রবর্তী, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা,
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরিচিতি ও মতবিনিময় সভার নবাগত ইউএনও সাদিয়া ইসলাম লুনা কুলিয়ারচর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।













