লালমোহনে শিক্ষকের বাড়িতে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা

0
67

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহনের কালমা ইউনিয়নে মেম্বার প্রার্থী ভোটে পরাজিত হয়ে শিক্ষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। ১৫ জুন সন্ধ্যা অনুমান ৭টার দিকে কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনাহ ঘটে। জানা গেছে, ১৫ জুন কালমা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ডে মাসুদ, সাজান ও সাবেক মেম্বার কামাল মেম্বার প্রার্থী হয়। সাজান বিজয় লাভ করেন। লালমোহন কলেজিয়েট হাইস্কুলের সহকারী শিক্ষক মাও. মো. হেলাল উদ্দিন ওই ওয়ার্ডে বসবাস করার সুবাদে মোরগ মার্কার মেম্বার প্রার্থী মাসুদ হাওলাদারকে সমর্থন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ফুটবল মার্কার মেম্বার প্রার্থী সাবেক মেম্বার কামালের নেতৃত্বে হাফেজ, লোকমান, আলমগির, রাসেল, রাসেদ, রিয়াজ, এরশাদ, সুমন, ভুটান চৌধুরি, বাবুল, হারুন, রিপন, আক্তার, সুমন, ফিরোজ, নিরবসহ একদল ক্যাডার বাহিনী শিক্ষক হেলাল উদ্দিনের বাড়িতে হামলা করে। পাকা নির্মাণাধীন ঘরের উত্তর পাশের নির্মাণাধীন জানালা দিয়ে ক্যাডার বাহিনী ঘরে ঢুকে হেলাল উদ্দিনকে খোঁজাখুঁজি করে। তাকে না পেয়ে তারা ঘর লুট করে স্টিলের আলমারির লক ভেঙে নগদ টাকা ৫০ হাজার, স্বর্ণের নেকলেস ২ ভরি, স্বর্ণের রুলি ১ ভরি ও মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া হামলাকারীরা বাল্ব ও মটার খুলে নিয়ে যায়, জানালার থাই গ্লাস, সোপাসেট, টাইলস ও বাউন্ডারির বেড়া ভাংচুর করে।

হামলাকারীদের পিটুনি থেকে বাঁচতে হেলাল উদ্দিন পাকা নির্মাণাধীন ঘরের বাথরুমে গিয়ে লুকিয়ে থাকে। হেলাল উদ্দিনের স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


লালমোহনে শিক্ষকের বাড়িতে পরাজিত মেম্বার প্রার্থীর হামলা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here