ভোলার লালমোহনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0
104

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

এমপি শাওন বলেন, জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্রকারীদের মুখে ছাই ‍দিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মান করেছেন।দীর্ঘদিন পর আগামী ২৫ জনু মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা করানার পর আবার প্রকাশ্যে স্বপ্নের পদ্মা সেতু উদ্ভোধন করবেন। তিনি আজ লালমোহনে গৌরব-ঐতিহ্য ও সংগ্রামের ৭৩ বছর।২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ শেষে আলোচনায় সভায় এসব কথা বলেন জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।

সাংসদ শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারনে দেশের গ্রাম অঞ্চল থেকে শুরু করে সকল পেশার মানুষ এখন আগের তুলনায় অনেক ভালো আছে। এখন ঘরে ঘরে বিদ্যুৎ, মানুষ এখন আর অভাবে নেই, গরীর মানুষর জন্য মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আবাসনের ব্যবস্থা করেছেণ।

বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ শেষে লাল‌মোহ‌নে আলোচনায় সভা

তিনি জানান, ইউনুছ খালেদা গংরা ষড়যস্ত্র করে লবিষ্ট নিয়োগ করে পদ্মা সেতু তৈরীতে বাধা দিয়েছিল। ইউনুছ খালেদা গংরা বিশ্ব ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছিল, জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্রকারীদের মুখে ছাই ‍দিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মান করেছেন।

এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় ১৪ কোটি টাকা ব্যয় করে সরকারী টাকায় মসজিদ নির্মান করেছে। যা বিশ্বের ইতিহাসে বিরল।

লালমোহন চেীরাস্তার মোড়ে আয়োজিত সমাবেসে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপ‌তি স‌ফিকুল ইসলাম বাদল,  আওয়ামীলীগ নেতা দিদারুল ইসলাম অরুন, আনোয়ারুল ইসলাম রিপন,  বিভিন্ন ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যানসহ আরো অনেকে।


ভোলার লালমোহনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here