লন্ডন প্রবাসী হাবিবুর রহমানের অর্থায়নে জাগরণীর পরিচালনায় ২য় ধাপে এক বেলা খাবার বিতরণ।

0
85

শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বিশিষ্ট সমাজ সেবক, গ্রামতলার কৃতি সন্তান (লন্ডন প্রবাসী) হাবিবুর রহমানের অর্থায়নে এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের পরিচালনায় ২য় ধাপে বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে দুপুরের এক বেলা খাবার হিসেবে ৫০০ টা বিরানি প্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুন) সকাল ১২ ঘটিকা হইতে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত বড়লেখা উপজেলার উত্তর শাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর, খড়মপুর,আতুয়া সহ এর আশ-পাশ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী গুলো জাগরণীর নেতৃবৃন্দগন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের হাতে পৌঁছে দিয়েছন। এবং তার পাশাপাশি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল সামাজিক সংঘঠন এবং সমাজের বৃত্তবান মানুষের প্রতি আহ্বান জানান।


লন্ডন প্রবাসী হাবিবুর রহমানের অর্থায়নে জাগরণীর পরিচালনায় ২য় ধাপে এক বেলা খাবার বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here