বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

0
158

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের অর্থায়নে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ স্বেচ্ছাসেবক লীগ নেতা অজিত দাস, আসাদ উদ্দিন, কবির আহমেদ, কাউন্সিলর আবুল হাসেম স্বপন, ফরহাদ আহমেদ, ময়নুল ইসলাম, আব্দুল হান্নান, নাদিম হোসাইন, মাসুদ আহমেদ, কাওছার আহমেদ, গরীব আহমেদ, রাসেল আহমেদ, আপ্তাবুর রহমান বাবলু, রাজদীপ পুরকায়স্থ ও আব্দুল আজিজের তত্বাবধানে চার দিন ব্যাপী উপজেলার বন্যা কবলিত বর্ণী ইউনিয়নের মনাধি, মনারাই, পাকশাইল, সৎপুর, রংপুর, কাজিরবন্দ, ছালিয়া তালিমপুর ইউনিয়নের আহমদপুর, পাবিজুরি, নুনুয়া, হাল্লা, খূটাউরা এবং সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি, ভাড্ডা, বাবনের চক, দশঘরী, কটালপুর, সালদিগা সহ বিভিন্ন এলাকায় প্রায় ১৫০০ পরিবারের মাঝে বিরিয়ানি, ভূনা খিচুড়ি, সাদা ভাত, রান্না করা আলু+মাংস ও ডাল বিতরণ করেন।

জানা যায়, বন্যাকবলিত এলাকায় এাণ বিতরনে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে সর্বমহলে প্রশংসিত হয়েছে বড়লেখা উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য যে সেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট জিল্লুর বলেন সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে সমন্বয়হীনতার কারনে বন্যাদুর্গত সকল এলাকায় সমবন্টন হচ্ছেনা।

সাধারন সম্পাদক ফরহাদ আহমদ বলেন,বন্যা পরিস্থিতির উন্নতির পরবর্তী কিছুদিন ত্রাণ সহায়তার পাশাপাশি কৃষকদের কৃষিকাজে সরকারি সহযোগিতা প্রয়োজন।


বড়লেখায় স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here