বিয়ানীবাজারের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে

0
154

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২ হাজার ৫১টি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান। বুধবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ এবং ‘শেখ জামাল ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরি’র উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান এ তালিকায় সংযুক্ত হয়েছে। নতুন এ তালিকায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে একমাত্র দুবাগ স্কুল এন্ড কলেজ এমপিওভুক্ত হয়েছে। মাধ্যমিক পর্যায়ে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দা ফারহানা হোসাইন উচ্চ বিদ্যালয় ও শালেশ্বর উচ্চ বিদ্যালয় এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে তাহিরুন নেছা চৌধুরী একাডেমি চারখাই, বিয়ানীবাজার জামেয়া উচ্চ বিদ্যালয়, বিবিরাই নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও হাজী ফয়জুর রহমান একাডেমি।

এদিকে মাদ্রাসা থেকে কামিল পর্যায়ে এমপিও ভুক্ত হলো বিয়ানীবাজার সিনিয়র কামিল মাদ্রাসা এবং দাখিল পর্যায়ে সারপার হাফিজিয়া দাখিল মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ।


বিয়ানীবাজারের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here