
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে রেকর্ড গড়েছে গোবিন্দগঞ্জ পৌরসভা। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে সক্ষম হয়েছে পৌরসভার পরিচ্ছন্ন বিভাগ।ফলে ঈদের পরদিন সকালেই পরিষ্কার পরিচ্ছন্ন ও ঝকঝকে তকতকে পৌর পেয়েছে পৌরবাসী। বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতা করায় পৌরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি। ঈদুল আযহার নামায শেষে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি সাংবাদিকদের বলেন, ১২ ঘন্টা মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের পূর্বেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়।
এ বিষয়ে পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি। বলেন, পৌর বাসির সার্বিক সহযোগিতা ও আমাদের পরিচ্ছন্ন কর্মীদের নিরলস প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। এজন্য আমি গোবিন্দগঞ্জ পৌরবাসী পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে পরিস্কার-পরিচ্ছন্ন দেখতে পেয়েছি। কোরবানির স্থানসমূহ পানি দিয়ে পরিষ্কার করা এবং পর্যাপ্ত পরিমানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।













