
হাসান আলী জনি,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার গফরগাঁও রোড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সের দোকানের সামনে আনুমানিক রাত ৮.৪৫ ঘটিকার দিকে এক দল ডাকাত কক্টেল বিস্ফোরণ করে এবং দোকানের লোকদেরকে মারধর করে আনুমানিক ২৫০ ভরি স্বর্ন গয়না লুটপাট করে পালিয়ে যায়
লুটপাত হওয়ার পর পরেই জায়গা ও দোকান পরিদর্শন করেন ভালুকা থানার ওসি কামাল হোসেন,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ভালুকা প্রেস ক্লাবের সভাপতি ও বিভিন্ন সাংবাদিকগন…পরিদর্শন শেষে চেয়ারম্যান আবুল কালাম আজাদ থানার কর্মকর্তাদের দ্রুত তদন্ত কমিটি গঠন করে বিচারের আওতায় আনার নির্দেশ দেন।













