আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার পরিবেশমন্ত্রী

0
101

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম পি বলেছেন, দেশের আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার।
এলক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় কৃত্রিম পদ্ধতিতে কম সময়ে সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী কিট ও এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করার কার্যক্রম নেওয়া হবে।

বুধবার(২০ জুলাই) বিকাল ৪ টায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আজিমগঞ্জ বাজারে ‘বাংলাদেশ আগর এন্ড আতর ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে বন্যাদুর্গতদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, অনেক কাল আগ থেকেই দেশে আগর-আতর এর কাজ চলমান থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিকে ক্ষুদ্রশিল্প হিসেবে ঘোষণা করেছেন এবং এর উন্নয়নে কাজ করছেন।মন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থদের ব্যক্তি, রাস্তাঘাটের উন্নয়নে সম্ভাব্য সবকিছু করা হবে।

এসোসিয়েশনের সভাপতি আনছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম হেলাল উদ্দিন প্রমুখ।


আগর-আতর শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার পরিবেশমন্ত্রী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here