Home রাজনৈতিক বিএনপি সিলেট মহানগর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

সিলেট মহানগর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

সিলেট মহানগর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

বিদ্যুৎ লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জ্বালানি নজিরবিহীন লোডশেডিং এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
জেলা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লুদীর পরিচালনায়, সিলেট জেলা মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কায়ুম জালালি পংকীর সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জেলা বিএনপি কর্তৃক নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট মহানগর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও পরবর্তী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ আব্দুল মঈন খান জাতীয়তাবাদী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির উপদেষ্টা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সদস্য বিএনপি ও সিলেট সিটি মেয়র, কায়ুম চৌধুরী সভাপতি সিলেট জেলা বিএনপি, আরও উপস্থিত ছিলেন এমরান চৌধুরী সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএনপি,সিদ্দিকুর রহমান পাপলু আহবায়ক সিলেট জেলা যুবদল, মকসুদ আহমেদ সদস্য সচিব সিলেট জেলা যুবদল, দেলোয়ার হোসেন দিনার সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রদল, আব্দুল আহাদ খান জামাল আহবায়ক সেচ্ছাসেবক দল সিলেট, দেওয়ান জাকির সদস্য সচিব সেচ্ছাসেবক দল সিলেট, দেলোয়ার হোসেন দিনার সাধারণ সম্পাদক ছাত্রদল সিলেট, উক্ত সভায় প্রধান অতিথি ডঃ মঈন উদ্দিন খান বলেন আমরা রাজনীতি করি দেশের মানুষের নাগরিক অধিকার রক্ষার জন্য আমরা রাজনীতি করি দেশের গনতন্ত্র রক্ষার জন্য আমরা ব্যক্তি কারোর বিরুদ্ধে নয় গঠন মুলুক প্রতিবাদ জবাবদিহিতা আমাদের কাজ,তিনি সরকারের কাছে কয়েকটি জবাবদিহিতা মুলুক প্রশ্ন রাখেন, বলেন সরকার আমাদের জানিয়েছেন দেশে বিদ্যুৎ উতপাদন করেছেন ২৫ হাজার মেগাওয়াট আমাদের দেশে প্রয়োজন ১০ হাজার মেগাওয়াট তাহলে আমাদের অবশিষ্ট থাকার কথা ১৫ হাজার মেগাওয়াট কেন আমাদের লোডশেডিং নিতে হবে, দশ টাকা চালের কেজি দেয়ার কথা বলে কেন সেই চাল আমাদের কিনতে হচ্ছে ৫০ টাকা দিয়ে,ঘরে ঘরে চাকরি দিবেন বলে কেন আজ যুবক সমাজ ডিগ্রি অর্জন করেও রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছে, যুবক সমাজ বেকারত্বের যন্ত্রণা সইতে না পেরে আশক্ত হচ্ছে মাদকে, অবশেষে তিনি বলেন আমরা জাতীয়তাবাদী দল গনতন্ত্রে বিশ্বাসী আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ট নির্বাচনের আহবান জানান।

উক্ত প্রতিবাদ সভায় সিলেট ৫ টি পৌরসভা ও ১২ টি উপজেলার পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক সাজ্জাদুর রহমান দুদু ও যুগ্ম আহবায়ক রজনের নেতৃত্বে বিপুল সংখ্যক যুবদল নেতাদের অংশগ্রহণ।


সিলেট মহানগর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here