
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর থেকে ১৯৭ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম ওরফে রবিউল (২৪) নামের এক মাদক ব্যবসায়িকে প্রেফতার করেছে র্যাব-৫। শনিবার (৩০ জুলাই) সন্ধায় র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার চাপিলা ইউনিয়নের চক আদালত খাঁ এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেফতার করা হয়।
এসময় তার নিকট হতে ১৯৭ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল, ২টি সিমকার্ড ও নগদ ৯০০ টাকা জব্দ করা হয়। র্যাব জানায়, রবিউল দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। সে নাটোর সদরের রায়ঘাট এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। এঘটনায় গুরুদাসপুর থানায় রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।













