মিরসরাইয়ে দূর্ঘটনায় পুলিশের আসামি বাহী প্রিজন-ভ্যান,৪ পুলিশ আহত।

0
72

মোঃ কামরুল হাসান মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে পুলিশের একটি আসামি বাহী প্রিজনভ্যান। এতে দূর্ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রিজনভ্যানটি ঢাকা থেকে আসামি নিয়ে কক্সবাজারে যাচ্ছিল।

(২ আগস্ট) মঙ্গলবার দুপুরে উপজেলার বড়তাকিয়ার তাকিয়াপাড়া মাদ্রাসার সামনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে, কন্সটেবল আরিফ হোসেন, মোবারক হোসেন ও ড্রাইভার জহির আহত হয়। তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জোরারঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, ঢাকা থেকে আসামি নিয়ে পুলিশের একটি প্রিজনভ্যান কক্সবাজার যাচ্ছিলো। বড়তাকিয়া এলাকায় একজন মানসিক রোগী (পাগলকে) বাঁচাতে গিয়ে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান হটাৎ ব্রেক করে। কাভার্ডভ্যানের পেছনে থাকা দেশ ট্রাভেলসের একটি গাড়ি, প্রিজনভ্যান ও তার পেছনে আমাদের থানার একটি গাড়ি থাকে। এর পেছনে আবার একটি পুলিশের আরেকটি ভ্যান ছিল। হটাৎ ব্রেক দেওয়ার কারণে সব গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এসময় অন্যান্য গাড়িতে থাকা যাত্রী-চালকদের তেমন ক্ষতি হয়নি।

তবে জোরারগঞ্জ থানা পুলিশের গাড়িতে থাকা পুলিশের একজন এসআই ও ৩ জন কনস্টেবল আহত হয়েছে। পরে গাড়িগুলো যার যার গন্তব্যে চলে যায়।


মিরসরাইয়ে দূর্ঘটনায় পুলিশের আসামি বাহী প্রিজন-ভ্যান,৪ পুলিশ আহত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here