শেরপুরে প্রতিপক্ষের পিটুনিতে একজন নিহত

0
68

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে সদর উপজেলার  লছমনপুর  ইউনিয়নের নলবাইত গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. শাহজাহান (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক মো. শাহজাহান নামে এক কৃষক একই গ্রামের গাজী নামে এক ব্যক্তির কাছ থেকে ২৪ শতক জমি ৭০ হাজার টাকা দিয়ে বন্ধকী নেয়। আজগাজীর ওয়ারিশরা শাহজাহানকে জমিতে যেতে বাধা দেয়।

এ সময় শাহজাহানের সাথে গাজীর ওয়ারিশদের বাকবিতন্ডার এক পর্যায়ে শাহজাহানকে বেদম পেটানো হয়। এক পর্যায়ে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়ে। পরে থাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া জানান, মামল ময়নাতদন্ত ও  আইনগত সব ব্যবস্থা নেওয়া হছে।


শেরপুরে প্রতিপক্ষের পিটুনিতে একজন নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here