বড়লেখা মানবসেবা সংস্থা কর্তৃক কুইজ প্রতিযগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

0
93

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখার স্বনামধন্য সামাজিক সংগঠন “বড়লেখা মানবসেবা সংস্থা” কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগীতা-২০২২ খ্রী.-এর বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ০৬আগষ্ট (শনিবার) বিকাল ০৩.৩০ ঘটিকায় বড়লেখার হাজীগঞ্জবাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলার হলরুমে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বড়লেখা উপজেলা শাখার মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র’র সভাপতিত্বে এবং বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ আবু আহমদ হামিদুর রহমান শিপলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেশক্লাব বড়লেখা উপজেলা শাখার সভাপতি, সাংবাদিক হানিফ পারভেজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক, নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, বড়লেখা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, সংস্থার স্থায়ী কমিটির সদস্য কাওসার আহমেদ, বড়লেখা আদনান ফাউন্ডেশন’র পরিচালক আব্দুল ওয়াদুদ আদনান প্রমূখ।

উল্লেখ্য যে প্রতিযোগীতায় মোট ২০৩জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অন্মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থানসহ বিভিন্ন বিভাগে ৩০জন প্রতিযোগীকে পুরষ্কার প্রদান করা হয়।
এতে ১ম মুন্নি আক্তার, ২য় সায়মা বেগম (সাবিহা) ও ৩য় স্থান নাজমা বেগম অর্জন করে।


বড়লেখা মানবসেবা সংস্থা কর্তৃক কুইজ প্রতিযগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here