বিয়ানীবাজারের সদ্য প্রয়াত আসাদ মাষ্টারের বাড়িতে চুরি

0
64

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের সদ্য প্রয়াত মুল্লাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উদ্দিন এর বাড়িতে চুরি।

আনুমানিক রাত ০২: ৩০ থেকে ০৩: ৩০ এর মধ্যে চুরি হয় ৷ মাষ্টার আসাদের দুই ছেলে এবং স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে সাধারণত ঘুমান ৷ ভোর ৪টার দিকে ফজরের নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠলে মাষ্টার আসাদ সাহেবের বড় ছেলে আশরাফ মাহী’র চোখে ঘর তছনছ অবস্থায় ধরা পড়ে। অতঃপর জানালার গ্রীল কাঁটা দেখে সবাই কে অবহিত করেন।

আনুমানিক ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতির আশংকা করা হচ্ছে। নগদ অর্থ (পাউন্ড,ডলার,সৌদি রিয়াল),স্বর্ণালংকার,সব ক’টি মোবাইল ফোন সহ মুল্যবান জিনিষ পত্র হাতিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এদিকে মরহুম পিতার স্মৃতি বিজড়িত সঞ্চয় এবং মরহুম আসাদ মাষ্টার এর সকল স্মৃতি চিহ্ন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার।

ধারনা করা হচ্ছে স্থানীয় কোন সংঘবদ্ধ গোষ্টি এই অপরাধের সাথে জড়িত। উল্লেখ্য যে চুরেরা চুরি করার সময় যেন জানা মানুষের মত কেবল সম্পদের থলিতে হাত দিয়েছে বাকি সব অক্ষত ৷ স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জোরালো প্রচেষ্টা থাকলে মাষ্টার আসাদের স্মৃতি চিহ্ন উদ্ধার সহ অপরাধীদের গ্রেফতার করা কোন দুরূহ কাজ হবে না ৷
দুষ্কৃতিকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি সহ স্থানীয় প্রশাসনের আন্তরিক সহযোগীতা ও প্রচেষ্টা কামনা করছেন।


বিয়ানীবাজারের সদ্য প্রয়াত আসাদ মাষ্টারের বাড়িতে চুরি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here