মাদারীপুরে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার।

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলার কালকিনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৮ আগস্ট) রাতে কালকিনি উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে এমন ধারনা করছে পুলিশ।

কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, আড়িয়াল খাঁ নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্হানীয় লোকজনেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ সময় মৃতদেহটি অর্ধগলিত এবং ভুঁড়ি বের করা ছিল। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ওসি আরও বলেন , নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে আড়িয়াল খাঁ নদের কোনো একটি অংশ থেকে মৃতদেহটি ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ায় পর হত্যার রহস্য বা কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মাদারীপুরে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here