
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মধুখালী গ্রামে সাংবাদিককে মারধর করেছে কিশোর গ্যাং বাহিনী।
জানা যায় ফেইসবুক আইডি থেকে,কিশোর গ্যাং নিয়ে একটি রিপোর্ট তৈরি হয় দৈনিক চিত্রা বানিতে,নিজ আইডি থেকে নিউজ শেয়ার দেয়ার কারনে হামলার শিকার হন দৈনিক একুশে নিউজের প্রচার সম্পাদক মোঃ রুমান মিয়া। এ ঘটনার জের ধরে গতকাল রাতে রাত ১১.০০ টার সময় দোকান বাসা বাড়ির বিদ্যুৎ লাইন কেটে নেয় কিশোর গ্যাং বাহিনী, বিষয় টি রুমান মিয়া জানতে পেরে, বিদ্যুৎ লাইন চেক করতে গেলে,তাকে ১০/১২ জন মিলে লাঠি সোটা নিয়ে মারধর করেন। এবং সেই সাথে হুমকি দিয়ে বলেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোন প্রকার নিউজ বা কোন প্রকার নিউজ সেয়ার দিলে জীবনে বাচিয়ে রাখবেনা এমতাবস্থায় বিষয় টি রুপগঞ্জ থানায় কল করিলে থানায় জেতে বলে পর দিন সকালে থানায় জাওয়ার প্রস্তুত হচ্ছিলেন তিনি,খবর পেল, রুমান মিয়াকে মারার জন্য বিভিন্ন জায়গায় লোকজন বসিয়ে রাখে জীবন বাচাতে রুমান মিয়া চলে জায় র্যাব ক্যাম্প গোয়েন্দা বিভাগ কে বিষয় টি জানালে তারা বলেন, মামলা করে তার পর আসেন। এর পর উক্ত বিষয় নিয়ে রুপগঞ্জ থানায় যেতে চাইলে বসিয়ে থাকা লোক জন ধাওয়া করেন কোন ভাবে জীবন বাঁচিয়ে বাসায় চলে আসে। এখন পর্যন্ত রুপগঞ্জ থানায় যেতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন ওই সাংবাদিক। বিষয় টি পুরবাচল প্রেস ক্লাবে জানানো হলে সভাপতি মোঃ মোমেন মিয়া বলেন, বিষয় টি নিয়ে বিচার এর মাধ্যমে দেখবে। এই বিষয় সাংবাদিক মোঃ রুমান মিয়া বলেন, কিশোর গ্যাং দের প্রতিহীত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সুসামাজ গড়ার লক্ষ্যে প্রতিটা সমাজকে এগিয়ে আসতে হবে।





