জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী-২০২২ উদযাপন।

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর শাহাদাত বার্ষিকী ‘ জাতীয় শোক দিবস-২০২২’ উদযাপন করেছেন কুলিয়ারচর উপজেলা, পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।

সোমবার (১৫ আগস্ট, ২০২২ খ্রিঃ) দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের নির্দেশনায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথেই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল নয়টায় সকাল ৯ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, দুস্থ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ও জহির রায়হান জজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নূরে আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি ও উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, রামদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান এসএম আজিজ উল্লাহ, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুল হক মুছা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মিল্লাত, যুবলীগ নেতা শাহবাজ আহমেদ রুবেলসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছাসহ ১৫ ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।


জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী-২০২২ উদযাপন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here