লোহাগড়ায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

0
158

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায়  বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে লোহাগড়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ,উপজেলা যুবলীগ,উপজেলা ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠন, লোহাগড়া উপজেলার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলার চেয়ারম্যান সিকদার আবদুল হান্নান রুনু, লোহাগড়া পৌরমেয়র ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, জেলা যুবলীগের সদস্য শেখ সদরউদ্দিন শামীম,

লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শেখ সিহানুক রহমান,জেলা  যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন মোল্যা, লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম আশরাফ, সাধারন সম্পাদক সিকদার নজরুল ইসলাম প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন

শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


লোহাগড়ায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here