নরসিংদী রায়পুরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় শিম ক্ষেতে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। গত ২ মাস আগে ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়েছে বলে দাবী পরিবারের।ঘটনাটি ঘটেছে, নরসিংদী রায়পুরা উপজেলা উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর (সোনাকান্দা) গ্রামে। অভিযুক্ত ব্যত্তির নাম মোঃ হাসান আলী (৬০)তিনি একই গ্রামের প্রতিবেশী মৃত মোঃ আলির (ওরফে মিয়া সরদার)এর ছেলে এবং পেশায় কৃষক।পারিবারিক সূত্রে জানা গেছে,ওই কিশোরী স্হানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর মা নরসিংদীর পাঁচদোনায় একটি পোশাক তৈরী কারখানার শ্রমিক ও বাবা পেশায় রিকশা চালক, কাজের সুবাদে এ দম্পতি সেখানে একটি ভাড়া বাসায় থাকেন। রায়পুরা লোচনপুরে (সোনাকান্দা) গ্রামে বৃদ্ধ নানির সঙ্গে থাকতেন তের বছর বয়সী ওই কিশোরী ও তার এক ভাই। দুই মাস আগে শিমভর্তি একটি ঝুড়ি মাথায় তুলে দিতে ওই কিশোরীকে ডেকে আনে হাসান আলী। পরে জোর পূর্বক তাকে ধর্ষণ করেন তিনি। তার মা জানায় কিছু দিন যাবত মেয়ে অসুস্থ তাই হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় সে দুই মাস চারদিনের অন্তঃসত্ত্বা পরে স্থানীয় সালিশে বিষয় টা ধামাচাপা দেওয়া ও আপোষ করতে চাইলে কিশোরী মা দ্রুত 999 অভিযোগ করেন। রায়পুরা থানার উপ-পরিদর্শক(এসআই) জহিরুল ইসলাম জানান, 999 নম্বরে কল পেয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এব্যাপারে ওই কিশোরী পরিবারের পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ পাননি বলে জানান তিনি।


নরসিংদী রায়পুরায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here