ঢাকা মহানগর যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন

0
75

মোঃ ইসমাইল হোসেন ফরিদ,পরশুরাম (ফেনী) প্রতিনিধি:

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার্জ গঠন ও জামিন শুনানির জন্য আদালতে আনা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে।

সোমবার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে আদালতে হাজির করা হয়।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে তার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এছাড়া মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এদিন বেলা পৌনে ১১টায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএসএমইউ) থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে ১১ আগস্ট সম্রাটের জামিন শুনানি ও মামলার চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে না পাঠিয়ে কাস্টডি ওয়ারেন্ট (হাজতি পরোয়ানা) পাঠান। এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তার জামিন শুনানি ও চার্জগঠন শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করেন, এতে আদালত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন মঞ্জুর করেন


ঢাকা মহানগর যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here