মালদ্বীপের ট্রান্সপোর্ট-মন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ বাংলাদেশ হাইকমিশনের।

মো: ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ আজ (২২আগস্ট) সোমবার মালদ্বীপের ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী মিজ আয়শাথ নাহুলা এর সাথে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরন ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের মধ্যে মালবাহী বানিজ্যিক জাহাজ চলাচলের উদ্যোগ গ্রহনের বিষয়ে তাঁরা একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে, বাংলাদেশ-মালদ্বীপ দু’দেশের এই সুসম্পর্ক অতান্ত প্রশংসনীয় বলেও উল্লেখ করেন ট্রান্সপোর্ট ও সিভিল এভিয়েশন মন্ত্রী মিজ আয়শাথ নাহুলা।


মালদ্বীপের ট্রান্সপোর্ট-মন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ বাংলাদেশ হাইকমিশনের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles