জুড়ী নদীতে নিখোজ শিশুর লাশ উদ্ধার

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী নদীতে গতকাল ভোরে কাওছার আলম জুনাইদ(৮) নামে এক শিশু নৌকা থেকে পানিতে পড়ে নিখোজ হয়ে যায়। সকাল থেকে জুড়ী নদীতে প্রচন্ড শ্রোতের মাঝে পরিবারের লোকজন এবং কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল অনেক খোজাখুজি করে জুনাইদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল চলে যায়।

ঘটনার পর থেকে গত দুদিন থেকে নৌকা দিয়ে শিশুর বাবা হিরন মিয়া ছেলের লাশের সন্ধান জুড়ী নদীর নিম্নাঞ্চলে খুজতে খুজতে দিশেহারা।

বৃহস্পতিবার বেলা ৩ টায় নদীর রানীমুড়া নামক স্হানে আব্দুল হান্নান মিয়ার বাড়ীর পাশে ছেলেটির মরদেহ ভেসে উঠলে এলাকার লোকজন দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়।

পরে সাথে সাথে জুড়ী থানার পুলিশ এসে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ছেলেটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।

বাদ মাগরিব মনতৈল শাহী ঈদগাহ্ মাঠে জানাযা শেষে ছেলেটিকে দাফন করা হয়।


জুড়ী নদীতে নিখোজ শিশুর লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here