বিয়ানীবাজারের চারখাইয়ে বন্যার্তদের মাঝে আ’লীগ নেতা সরওয়ারের আর্থিক সহায়তা প্রদান

0
73

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পানিবন্ধি মানুষের পাশে দাঁড়িয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। রোববার দিনভর তিনি ইউনিয়নের বন্যা কবলিত ২ ও ৪নং ওয়ার্ডের অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেন।
আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসলে বানভাসি অসহায় মানুষের উপকার হবে। দুর্যোগে দরিদ্র মানুষের পাশে দাড়ানো স্বচ্ছল মানুষের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, বিপদ সবার জীবনে আসতে পারে। আজ যিনি অসহায় কাল তিনিই কারো না কারো সহায় হবে। বিপদের অবলম্বন হবেন। এ সময় বন্যার্তদের ধৈর্যধারণ করে এ বিপদসংকুল সময় অতিক্রম করার আহবান জানান।

চারখাই ইউনিয়নের ২নং ওয়ার্ড এবং ৪নং ওয়ার্ডের ছয়টি গ্রামের পানিবন্ধি প্রায় দুই শতাদিক পরিবারকে নগদ সহায়তা প্রদান করেন।

কানাডা আওয়ামী লীগের সভাপতি নৌকায় করে কবলিত এলাকা প্রদক্ষিণ করেন এবং বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন। এ সময় সাথে তাঁর ছিলেন চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খালিদুর রহমান, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, চারখাই ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদুল আলম, ছাত্রলীগ নেতা শেখ আবু ফয়ছল, কাহের আহমদ, রানা আহমদ, দেলওয়ার হোসেন সহ আরো অনেকে। চারখাই ইউনিয়নবাসীর পক্ষ থেকে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী বলেন, জনগণের পাশে দাড়িয়ে তিনি প্রমাণ করেছেন তিনি জন দরদি। শত ব্যস্ততার মাঝে চারখাইরের ভানবাসি মানুশের পাশে দাড়িয়ে তাদের খোঁজ নিয়েছেন। আশ্রয় কেন্দ্রের মানুষের মধ্যে রান্না করা খাবার নিজ হাতে বিতরণ করেছেন।


বিয়ানীবাজারের চারখাইয়ে বন্যার্তদের মাঝে আ’লীগ নেতা সরওয়ারের আর্থিক সহায়তা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here