
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সম্প্রতি ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানিমূলক লেখা, তথ্য ও ইতিহাস বিকৃতি, ধর্মবিরোধী মতবাদের অনুপ্রবেশ, অপসংস্কৃতির আধিপত্য ও ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তক সংশোধন করার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার জামে মসজিদ থেকে শুরু করে শহরের কুসুমবাগ চত্বরে এসে সমাপ্ত হয়।
অতঃপর বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি, মাওলানা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সোলাইমান আহমদ জেলা সাংগঠনিক সম্পাদক, হাফিজ মাওলানা জিয়াউর রহমান নকীব সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ মামুন ৷
এছাড়াও ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু আহমদ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি শিব্বির আহমদ উসমানী, সাবেক সভাপতি মুহাম্মদ ইসহাক, ছাত্র আন্দোলন কমলগঞ্জ থানার সভাপতি জাকারিয়া আহমদ প্রমুখ।













