কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিবসহ ৩ জনকে আটক

0
156

মোঃ রোকনুজ্জামান রোকন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ‍্যালয়ে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনভর প্রশাসনের নানা অনুসন্ধানের পর মঙ্গলবার রাত ১০ ঘটিকার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরি বৈঠক বসেন।

এসময় উপস্হিত ছিলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক কুড়িগ্রাম, পুলিশ সুপার কুড়িগ্রাম, অফিসার ইনচার্জ (ওসি), ভূরুঙ্গামারী থানা।

আড়াই ঘন্টা বৈঠক শেষে রাত ১২.৩০ মিনিটে সকলে তারাহুরো করে বেড়িয়ে চলে যান। এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে রাজি হননি কেউ।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিবসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় গনিত, রসায়ন, পদার্থ বিজ্ঞান, কৃষিবিজ্ঞানসহ চার টি বিষয়ের পরীক্ষা স্হগীত করা হয়েছে। কিন্তু আসামী করা হয় নি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য এই চক্রের সাথে জরিতদের।
সচেতন মহলদের দাবি তদন্ত সাপেক্ষে প্রশ্নপত্র ফাঁসের সাথে জরিত চক্রের সকলকে আইনের আওতায় আনা হয়।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিবসহ ৩ জনকে আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here