ঘোড়াঘাটে মসজিদের নতুন বিল্ডিং এ নামাজ আদায়

0
97

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট সদর ইউনিয়নের খোদাতপুর( হটাৎ পাড়া) গ্রামে মোহাম্মদীয়া জামে মসজিদে নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু।

শুক্রবার ( ২১অক্টোবর) খোদাতপুর( হটাৎ পাড়া) গ্রামের নতুন মসজিদে নামাজ আদায় করবে বলে মুসল্লীগণ ভীড় করেন। মসজিদটি নির্মাণে ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে।

কুয়েত থেকে অনুদান পায় ১১ লক্ষ টাকা, নিজেরা সার্বিক সহযোগিতায় মসজিদের বাকি কাজ শেষ করেন। মসজিদ কমিটির সভাপতি সামছুল হক এবং সম্পাদক মোঃ নজরুল ইসলাম সানি। সম্পাদক নজরুল ইসলাম সানি যানান তার মামা মৃত্যু আবুল হোসেন মসজিদের নামে ২০ শতক ও কবর স্থানের জন্য ১৭ শতক জমি দান করেন। প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান ভুট্টু বলেন ঘোড়াঘাট সদর ইউনিয়ন মাদক ও নেশা মুক্ত করবো ইনশাআল্লাহ এবং মসজিদে ৫০ হাজার টাকা দান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, আলিফ হাসান অভি, অন্যান্য মসজিদের কমিটি ও মুসল্লীগণ। জমি দাতা সহ সকলের জন্য দোয়া করেন ইমাম সাহেব।


ঘোড়াঘাটে মসজিদের নতুন বিল্ডিং এ নামাজ আদায়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here