
মোঃ মুছা শরীফ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়া উপজেলা ধানখালী ইউনিয়নের আরপি সি এল রোডে সড়ক দূর্ঘটনায় বিধান নামে (৩২) একজন নিহত ও হাফিজ নামে (২৩) এক জন আহত হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় শনিবার ২৩ সেপ্টেম্বর বেলা ১২ টার সময় উপজেলা ধানখালীর লোন্দা ও কলেজ বাজার রোডে এই দূর্ঘটনা ঘটে নিহত বিধান উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের বুদ্ধি মাঝির ছেলে।
জানা যায় শনিবার বিধান ও হাফিজুর স্কয়ার কোম্পানির ফাস্টফুডের রুচি কোম্পানির মাল টমটমে ডেলিভারি দিতে ধানখালী যাওয়ার পথে তারা দুই জন বসা ছিলো এমন সময় তাপ বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার হামজা পিছন দিক থেকে টমটমে ধাক্কা দেয়।
ঘটনা স্থানেই টমটমে থাকা বিধান মারা যায় এবং পাশে থাকা হাফিজকে স্থানীয়রা কলাপাড়া উপজেলা সদর হসপিটালে ভর্তি করে।
নিহত বিধানের লাশ কলাপাড়া থানা পুলিশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠায়।













