
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে প্রথমে মানবন্ধন ও পরে জেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী আইন কলেজের শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা বর্ষের পরীক্ষা এতদিন পটুয়াখালীতে অনুষ্ঠিত হলেও সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিভাগীয় শহরে পরীক্ষা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয়। এতে করে জেলা শহরের শিক্ষার্থীদের ভোগান্তিতে পরতে হচ্ছে।
দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, ইতিপূর্বে পটুয়াখালী আইন কলেজের পরীক্ষা জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমরা দুর্ভোগের শিকার হবো। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আলীমুজ্জামান রাসেল, সহ সভাপতি আল আমিন সিকদার, সাঈদুর রহমান সাঈদ, সুজয় সাহা, সাধারণ সম্পাদক রাসেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার দোলা,নন্দিতা পাল তন্নীসহ শতাধিক ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।













