বোরহানউদ্দিনে পুলিশের জালে কমলা রঙ্গের ইয়াবাসহ আটক-২

0
104

মিলি সিকদার,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ৭ নং ওয়ার্ড থেকে ভিন্ন ভিন্ন অভিযানে পাঁচশত তিন পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

বোরহানউদ্দিন থানা সুত্রে যানা যায়, থানার সার্বিক তত্ত্বাবধানে আজ ২৮/০৯/২২ তারিখ দুপুর প্রায় দুই ঘটিকার সময় এসআই মোঃ মাহফুজুর হাসান ও এএসআই মোঃ ইলিয়াস, এএসআই মোঃ ইয়ার হোসেনের সহায়তায় বোরহানউদ্দিন থানার দেউলা ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের চরআলগী হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় থেকে আসামী, ১।মোঃ মুরাদ হোসেন (৪২), পিতা-মৃত শাহজাহান, মাতা-নুর নাহার বেগম, সুজনগ্রাম ০৪নং ওয়ার্ড, থানা-রামগতী, জেলা-লক্ষীপুর,
২। মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতা-মোঃ জহিরুল ইসলাম ফরিদ (সাবেক চেয়ারম্যান), মাতা-জিন্নাত রেহেনা ডলি, মধ্য জয়নগর, ০৪নং ওয়ার্ড, থানা-দৌলতখান, জেলা-ভোলা তাদের থেকে উদ্ধারকৃত (পাঁচশত তিন) পিচ কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

আসামীদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান অপরাধী যে দলের ই হোক না কেন আমাদের কাছে কোন ছাড় নেই।

তাছাড়া ইয়াবা সেবকদেরকে আপনাদের মাধ্যমে সতর্ক করে দিতে চাই, যাতে তারা বুঝতে পারে এগুলো সেবন ও বহন করা কঠিন শাস্তিযোগ্য অপরাধ।


বোরহানউদ্দিনে পুলিশের জালে কমলা রঙ্গের ইয়াবাসহ আটক-২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here