ভোলা চরফ্যাশনে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই।

0
63

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে তিনটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ দুই লক্ষ টাকা সহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ঘর মালিক কালু মাতাব্বরে।

শনিবার (১১ মার্চ) উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ৭নং ওয়ার্ডে বিকাল ৩টার দিকে কালু মাতাব্বর বাড়ীতে রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

কালুু মাতাব্বর জানান, পরিবারের লোকজন দুপুরের খাবার খেয়ে যে যার মতো কাজ করার জন্য মাঠে চলে যায়। ঘরে তার স্ত্রী ছিল। বাড়ীর বাহিরে হাস দেখতে যায় তার স্ত্রী। কিছুক্ষন পর কালু মাতাব্বরের ছেলে ঘরের নাতী ঘরে আগুন দেখতে পেয়ে দাদীকে খবর দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে তার ছেলে সোহাগ ও নুুরউদ্দিনের বসতঘর সহ তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, তার ঘরে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রাতে রান্নার করার মতো চাল নেই। আগুনে পুড়ে সব কিছু শেষ। খোলা আকাশে নিচে রাত যাপন করতে হবে। তিন ঘরের লোকজন কিভাবে খাবে ও থাকবে তা দুঃচিন্তায় রয়েছি।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, তিন বসত ঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কেউ হতাহত হয়নি।


ভোলা চরফ্যাশনে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here