রোহিঙ্গা ক্যাম্পে ১৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

0
74

অনলাইন ডেস্ক:

কক্সবাজার উখিয়া শরণার্থী ক্যাম্প থেকে ১৬ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ সদস্যরা। মঙ্গলবার ভোরে উখিয়া ১নং লাম্বাশিয়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া হলদিয়া পালং মৃত আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ রহিম ও পশ্চিম হলদিয়া পালং ফিরোজ মিয়ার পুত্র সরোয়ার কামাল (১৮)।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আমর্ড পুলিশের অধিনায়ক নাঈমুল হক।

তিনি জানান, একটি দল দীর্ঘদিন ধরে টাকা নকল করছিল। ঈদকে সামনে রেখে সেই টাকা তারা ক্যাম্পের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তের পর দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬ লাখ টাকার জাল নোট, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আমর্ড পুলিশের এক কর্মকর্তা।


রোহিঙ্গা ক্যাম্পে ১৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here