তারালি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ও মাদক সন্ত্রাস ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত।

0
93

আব্দুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে থানা পুলিশের আয়োজনে ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার বেলা ১১ টায় তারালী ইউনিয়ন পরিষদের হলরুমে তারালী ইউনিয়ন বিট পুলিশের কার্যক্রম বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু, তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ আলী সরদার, কালিগঞ্জ থানা সেকেন্ড অফিসার এসআই খবির উদ্দিন প্রমুখ । সভায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও জনসাধারণকে বিট পুলিশিং কার্যক্রম বিষয়ে সচেতন করতে এই সভার আয়োজন করা হয় ।সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারালি ইউনিয়ন পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


তারালি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম ও মাদক সন্ত্রাস ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here