ঘূণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থদের মাঝে সাতক্ষীরা ৪ জামায়াত প্রাথীর নগদ অর্থসহায়তা বিতরণ।

0
79

আবদুস সাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ঘুর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থসহায়তা ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার শ্যামনগর উপজেলার স্থানীয় গাবুরা দ্বীপে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মঈনুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সাবেক এমপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের সম্ভাব্য সংসদ প্রাথী জননেতা গাজী নজরুল ইসলাম।

পরে শ্যামনগর দ্বীপ এলাকা রমজাননগর ইউনিয়নের গোলাখালিতে ১৮৪টি দুস্থ পরিবারের মাঝে ৩শ এর অধিক সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া পদ্ম পুকুর, বুড়িগোয়ালিনিতে নগদ অর্থসহয়াতা করা হয়। ঘূণিঝড় সিত্রাং পরবতি দিন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিদিন জামায়াতের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থসহয়াতা করা হচ্ছে।

খাদ্যবিতরণ অনুষ্ঠানে গাজী নজরুল ইসলাম বলেছেন, “যে কোনোা দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে থাকে। জামায়াতে ইসলামী সাতক্ষীরায় ঘূণিঝড় সিত্রাং এ অসহায় মানুষের পাশে রয়েছে। কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আর্ত-মানবতার কল্যাণে কাজ করা থেকে বিরত রাখা যাবে না। তিনি আরো বলেন, মজলুম সংগঠন জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্থদেরপাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ


ঘূণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থদের মাঝে সাতক্ষীরা ৪ জামায়াত প্রাথীর নগদ অর্থসহায়তা বিতরণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here