পটুয়াখালী প্রেসক্লাবে শিশুদের নিয়ে সংবাদ, গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা হয়

0
290

মোঃ কবির গাজী,ক্রইম রিপোর্টার পটুয়াখালী:

পটুয়াখালীতে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সদস্যদের নিয়ে সংবাদ, গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে 4:30 মিনিটে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ জেলা শাখার সভাপতি রুবাইয়াত হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও দৈনিক একুশে নিউজ এর স্টাফ রিপোর্টার মোঃ আবু সাঈদ,দৈনিক একুশে নিউজ এর জেলা প্রতিনিধি কাজী মাহাতাব উদ্দিন আরে গণমাধ্যমের ব‍্যাক্তিরা একর্মশালায় এনসিটিএফ সদস্য ও ইয়েস বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় এনসিটিএফ সদস্যদের ছবি তোল, শিশুর প্রতি সহিংসতার ঘটনা ও নির্যাতন বিষয়ক প্রতিবেদন, শিশু অধিকার ও সুরক্ষা এবং সফলতা বিষয়ক প্রতিবেদন লেখার নিয়ম কানুন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


পটুয়াখালী প্রেসক্লাবে শিশুদের নিয়ে সংবাদ, গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা হয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here