
নুরুজ্জামান আহম্মদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন সফল করার লক্ষে গত ১২ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার, আদিতমারী উপজেলাধীন কমলাবাড়ী ইউনিয়ন যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমিনরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব হাসান আলী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক জনাব ইদ্রিস আলী, সদস্য সচিব জনাব হাসানুল হক বান্না, সিনিয়র যুগ্ম-আহবায়ক জনাব আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম-আহবায়ক জনাব নূরনবী ভূইঁয়া, জনাব মাইদুল ইসলাম আব্বাস সহ নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মাইদুল ইসলাম জুয়েল সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব নুরুজ্জামান আহম্মেদ মিঠুন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জনাব আবু বক্কর সিদ্দিক
সার্বিক ব্যবস্থাপনায় কমলাবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জনাব মোঃ শাহজাহান ইসলাম রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন তপন সহ কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জানান, আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র্যালিতে কমলাবাড়ী ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। আরও বলেন ১৯৭১ সনে ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন আর সেই দেশে বর্তমান আওয়ামী ও অবৈধ সরকারের আমলে চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি এবং ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান মুন্সীগঞ্জে শহিদুল শাওন নয়াপল্টনের মকবুল হোসেন ও যশোরে আব্দুল আলিমকে হত্যা, দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ গণতন্ত্রকামী নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা- মামলার প্রতিবাদে এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি নিয়ে আলোচনা করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে নেতৃবৃন্দ অনুষ্ঠানের সমাপ্তি করেন।













