পটুয়াখালীতে ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে

0
511

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী সরকারি মহিলা কলেজ মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মিলনমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪ঃ ৩০ ঘটিকায় থেকে রাত ১১ঃ০০পর্যন্ত জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। বিভিন্ন প্রকার শীতকালীন পিঠা প্রদর্শনী ছিলো মিলনমেলার প্রধান আকর্ষণ।

ব্যক্তিগত পরিচয় পর্ব শেষে বরিশাল অঞ্চলের শীতকালীন ঐতিহ্য হাস রুটি পরিবেশন করা হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে।

পটুয়াখালী জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মকর্তাগণ যারা ঢাবির শিক্ষার্থী ছিলো তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো। যাদের অধিকাংশ শিক্ষার্থীদের বাড়ি পটুয়াখালী জেলার বাহিরে। বাংলা দেশের বিভিন্ন জেলায় তাদের বাড়ি এবং চাকরির সুবাদে পটুয়াখালী তে বর্তমানে অবস্থান করছে।

ঢাবির বন্ধন অটুট রাখতে তাদের এই আয়োজন বলে, তথ্য নিশ্চিত করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাক্তন শিক্ষার্থী মোঃ শাহাব উদ্দিন।

তিনি আরো বলেন, ঢাবির প্রায় ১৩০ জনের অধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন।


পটুয়াখালীতে ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here