
উদয় চন্দ্র রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
বৃহস্পতিবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা হল রুমে আইন শৃঙ্খলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস,উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়, ও ১০ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা প্রশাসন আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, স্কুল গুলো তে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করা যাবে না এতে করে পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। বেশ কিছুদিন থেমে থাকার আবারো গরু চুরির ঘটনা ঘটছে। সেই সাথে শহর ও গ্রামাঞ্চলে চেয়ারম্যানদের কে হোয়াটসত্র্যাপে তথ্য আদান প্রদানের জন্য উপজেলা প্রশাসনের নির্দেশ ও সুদে কারবার, মোটরসাইকেল চুরি, সাইকেল চুরি অনলাইন বেটিং জুয়ায়, মাদক ব্যবসায়ী, ও মাদক সেবন কারী, ইত্যাদি ফাদে প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব প্রতিরোধ সহ মাটি টানা ভাটার গাড়ীতে সড়ক নষ্ট ও যানজটে জনদূর্ভোগ কমাতে দেবীগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে আহব্বান জানান। এছাড়াও সরকারী এম ইউ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ অপমৃত্যু ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিকভাবে কাজ করার কথা বলা হয়।













