
মিলি সিকদার,ভোলা জেলা প্রতিনিধি
জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ বিকাশ ব্যবসায়ীর টাকা উদ্ধার পূর্বক তার দোকানে গিয়ে হস্তান্তর করেন।
ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী মোঃ রুবেল, পিতা- মোঃ শাহজাহান, সাং-শশীগঞ্জ, ৫নং ওয়ার্ড, থানা-তজুমদ্দিন, জেলা ভোলা জানান যে, গত ২৮/০১/২০২৩ তারিখ ভুল বশতঃ বিকাশের মাধ্যমে ৬১২০/- টাকা অন্য নম্বরে চলে যায়। পরবর্তীতে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। এই সংক্রান্তে তজুমদ্দিন থানার অভিযোগ করা হইলে তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত টাকা উদ্ধার করত ৷
৩১/০১/২০২৩ তারিখ অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ নিজে বিকাশ ব্যবসায়ীর দোকানে গিয়ে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেন।
এছাড়াও একই তারিখ বিকাশে প্রতারনার শিকার ভুক্তভোগী জনাব মোঃ রফিকুল ইসলাম, পিতা- সালামত মিয়া, সাং-আড়ালিয়া, ৭নং ওয়ার্ড, থানা-তজুমদ্দিন, জেলা ভোলা এর ৬ মাস পূর্বে হাতিয়ে নেয়া ২৪,০০০/- টাকা তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার পূর্বক হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী ০২ জন উদ্ধারকৃত টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও তজুমদ্দিন থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।













